জাতীয়
ছবি: সংগৃহীত

কর্মবিরতির কারণে নোয়াখালীর ২৪৩ প্রতিষ্ঠানের সব শিক্ষকদের শোকজ।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন ও কর্মবিরতির কারণে অনুষ্ঠিত হয়নি। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৃথকভাবে নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বার্ষিক মূল্যায়ন পরীক্ষা একাডেমিক ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক। কিন্তু শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা বন্ধ রেখেছেন এবং বিদ্যালয়ে তালা লাগিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের আচরণ সরকারি কর্মচারী আইন ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।

শিক্ষকরা ইতোমধ্যে কর্মসূচি স্থগিত করেছেন এবং আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা নেওয়া শুরু করবেন।

মতামত দিন