জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) ব্যাপক রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের পুনর্বিন্যাস করেছে পুলিশ প্রশাসন। ৪ ডিসেম্বর জিএমপি কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনে মোট ১০ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন কর্মস্থলে দ্রুত যোগ দেওয়া বাধ্যতামূলক।

প্রজ্ঞাপন অনুযায়ী, সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে পাঠানো হয়েছে টঙ্গী পূর্ব থানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদ যাচ্ছেন বাসন থানায়। কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে গাছা থানায়। অন্যদিকে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে কাশিমপুর থানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে।

এ ছাড়া টঙ্গী-পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে পুবাইল থানায়। ডিবি (উত্তর)–এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদ যাচ্ছেন কোনাবাড়ী থানায়, আর কোনাবাড়ীর কর্মকর্তা মো. সালাহউদ্দিনকে পাঠানো হয়েছে ডিবি দক্ষিণে। টঙ্গী-পূর্ব থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান, আর ডিবি উত্তরের নতুন ওসি হচ্ছেন মো. ওহিদুজ্জামান।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় ও কার্যকর রাখতে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে—বদলি হওয়া কর্মকর্তারা বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দ্রুত নতুন পদে যোগ দেবেন।

মতামত দিন