জাতীয়
ছবি: সংগৃহীত

আইজিপিকে অপসারণের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক:

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে দায়ী হিসেবে নাম উঠে আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান—প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ হস্তান্তর করেন।

নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি অপসারণ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের সময় দায়িত্ব পালনে বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তা ব্যর্থ হয়েছেন। বিশেষ করে তৎকালীন পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক চাপ ও বিরোধীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

আইজিপির নাম প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর থেকেই প্রশাসনের ভিতরে নানামুখী আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নোটিশের পর তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হবে।

মতামত দিন