জাতীয়
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের পাচ্ছে জনতার দল ও আমজনতার দল।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জনতার দল ও আমজনতার দলকে পুনঃতদন্তের পর অনুমোদন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব আখতার আহমেদ জানান, দুই দলের কার্যক্রম এবং স্থানীয় স্তরের কার্যক্রম পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোর অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই কমিশন নীতিগতভাবে এই দুই দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, দলের নিবন্ধন নিয়ে কোনো আপত্তি আছে কি না তা জানার জন্য আগামীকাল শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দলগুলোর বিরুদ্ধে আপত্তি জানাতে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে।

উল্লেখ্য, আগে নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন। পরে বিএনপি ও কয়েকটি দল তার দাবির সঙ্গে সমর্থন জানিয়েছে। শেষ পর্যন্ত কমিশন তাঁকে আপিল করার পরামর্শ দেয়।

মতামত দিন