জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ জন।

নিজেস্ব প্রতিবেদক:

গত একদিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪ জনে।


স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২০ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রামে ১০১ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেটে ৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৬,৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ রোগপ্রতিরোধ ও সচেতনতামূলক ব্যবস্থা জোরদার করার জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন