জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করবে ‘বিজয় বইমেলা ২০২৫’। মেলার সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর বিকেল ৪টায়।

মেলার আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন কেবল বই কেনাবেচার বাণিজ্যিক মেলাই নয়, এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মেলায় দেশের সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া শিশুদের জন্য বিশেষ প্রদর্শনী, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যচিত্র, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখক-পাঠকের সরাসরি আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বাপুসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, বিজয়ের মাসে এই বইমেলা একটি জাতীয় পাঠচর্চার পরিবেশ তৈরি করবে এবং আগামী প্রজন্মের শিক্ষিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন