জাতীয়
ছবি: সংগৃহীত

ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে দায়ের হওয়া আদালত অবমাননা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার, ৮ ডিসেম্বর, তার ক্ষমাপ্রার্থনার বিষয়ে আদালতে শুনানি হবে।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে ২৬ নভেম্বর একটি টেলিভিশন টক শোতে ট্রাইব্যুনালের গঠন নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ায় এখানে বিচার কার্যক্রম চলতে পারে না এবং বিচারকদের মধ্যেও ‘অভ্যন্তরীণ মতভেদ’ আছে বলে তার ধারণা।

মন্তব্য নিয়ে আইনি প্রশ্ন উঠলে, ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা পাঠিয়েছেন বলে জানা গেছে।

মতামত দিন