জাতীয়
ছবি: সংগৃহীত

জানা গেল প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল আনতে পারবে।

নিজেস্ব প্রতিবেদক:

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে। প্রবাসীরা যারা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ডধারী, তারা মোট তিনটি ফোন ট্যাক্স ছাড়া দেশে নিয়ে আসতে পারবেন।

বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সোমবার (১ ডিসেম্বর), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয় অফিস কক্ষে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা দেশে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়াই। ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিএমইটি কার্ডধারী প্রবাসীরা তাদের ব্যক্তিগত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন হ্যান্ডসেট আনতে পারবেন ফ্রিতে। চতুর্থ ফোনের জন্য শুল্ক দিতে হবে।

যাদের বিএমইটি কার্ড নেই, তারা ব্যক্তিগত ফোনের সঙ্গে আরও একটি ফোন ফ্রিতে আনতে পারবে। তবে এই ক্ষেত্রে ফোন ক্রয়ের বৈধ প্রমাণপত্র সঙ্গে রাখা আবশ্যক, কারণ বিদেশি বিমানবন্দরগুলোতে অনেক সময় সাধারণ প্রবাসীদের ফোন ও মূল্যবান জিনিসপত্র চোরাচালানের চেষ্টা হয়।

স্মার্টফোন আমদানির শুল্কও উল্লেখযোগ্য হারে কমানো হবে। বর্তমানে বৈধভাবে ফোন আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক হ্রাসের ফলে দেশে বৈধভাবে ফোন আনা সস্তা হবে। পাশাপাশি দেশের ১৩-১৪টি মোবাইল উৎপাদনকারী ফ্যাক্টরিতে শুল্ক ও ভ্যাটও কমাতে হবে, অন্যথায় বিদেশি বিনিয়োগে প্রভাব পড়তে পারে।

মতামত দিন