জাতীয়
ছবি: সংগৃহীত

৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধে তীব্র যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন। এই অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং নিউমার্কেটসহ আশপাশের এলাকা জুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক বন্ধের ফলে কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা বিপাকে পড়েছেন।

শিক্ষার্থীরা সকাল থেকে মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা কলেজ থেকে মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধে দাঁড়ান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনা সত্ত্বেও অধ্যাদেশ জারির বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তারা অভিযোগ করেন, প্রায় দেড় লাখ শিক্ষার্থী এই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আন্দোলন চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মতামত দিন