জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ তথ্য জানানো হয়েছে বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৯১ জন। এছাড়া এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬,০৬৭ জনে।

মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে—মোট ১০৪ জন। অক্টোবরের মৃত্যু ছিল ৮০ জন, সেপ্টেম্বরের ৭৬ জন। অন্যান্য মাসে মৃত্যু হয়েছে যথাক্রমে: আগস্ট ৩৯, জুলাই ৪১, জুন ১৯, মে ৩, এপ্রিল ৭, ফেব্রুয়ারি ৩ এবং জানুয়ারি ১০ জন। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও মাসভিত্তিকভাবে বাড়ছে। জানুয়ারিতে ভর্তি হয়েছে ১,১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে ১,৭৭৩ জন, জুন ৫,৯৫১ জন, আগস্ট ১০,৪৯৬ জন। সেপ্টেম্বর মাসে ভর্তি হয়েছে ১৫,৮৬৬ জন, অক্টোবর ২২,৫২০ জন এবং নভেম্বর ২৪,৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন