জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কংগ্রেস মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকোর্টে রিট আবেদন করেছে, যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব পরবর্তী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। রিটটি দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম দায়ের করেন।

রিটে দাবি করা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না তা খতিয়ে দেখতে হাইকোর্ট নির্দেশ দিক। সেইসঙ্গে রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।

হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, বিচারপতি সিকদার মাহমুদুর রাজী নেতৃত্বে, আগামী সপ্তাহে রিটের শুনানি করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব জমা দেওয়ার নির্দেশও আবেদনপত্রে দেওয়া হয়েছে।

মতামত দিন