বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ার কারণে,১৫ মিনিট বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকার মেট্রোরেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে—এর কারণ ছিল বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়া। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলে এই কাপড় আটকে যায়।
বেলা ১২টা ২২ মিনিট থেকে নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ১৫ মিনিটের মধ্যে কাপড়টি সরিয়ে নেওয়ার পর, ১২টা ৩৭ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ডিএমটিসিএল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন