জাতীয়
ছবি: সংগৃহীত

উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের ১০ দফা দাবি সিইসিকে পেশ।

নিজেস্ব প্রতিবেদক:

উপজেলা ও সহকারী উপজেলা (থানা) নির্বাচন কর্মকর্তারা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে ১০ দফা দাবি জানিয়ে একটি পত্র জমা দিয়েছেন। কর্মকর্তারা সিইসির দপ্তরের সামনে জড়ো হয়ে এই দাবিনামা পেশ করেন।

এই সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দাবিনামা গ্রহণ করে কর্মকর্তাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “আমরা একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা কাজে ফিরে যান, প্রয়োজনীয় বিষয়গুলো সিইসিকে জানানো হবে।”

উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন তাদের দাবিতে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে নিম্নলিখিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজন:

১,‘নির্বাচন কমিশন সার্ভিস’ কার্যকর করার জন্য বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।

২,‘উপজেলা নির্বাচন অফিসার’ পদ ৬ষ্ঠ গ্রেডে এবং ‘সহকারী উপজেলা নির্বাচন অফিসার’ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।

৩,উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য ডাবল-কেবিন পিকআপ ও মোটরসাইকেল সরবরাহ।

৪,উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতির হার বৃদ্ধি ও পদ সংরক্ষণ।

৫,রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার পদে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ।

৬,সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য পৃথক রুমের ব্যবস্থা।

৭,নির্বাচন কার্য পরিচালনায় বরাদ্দ ও সহায়ক সুবিধা প্রদান।

৮,মাঠ পর্যায়ের দপ্তরসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

৯,২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।

১০,কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা।

এভাবে কর্মকর্তারা তাদের পেশাগত কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন