জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির বিজ্ঞপ্তি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে সম্পন্ন হবে। কমিশন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণকে জানানো যাচ্ছে যে, ভোট গ্রহণের দিন একসাথে দুই প্রক্রিয়া সম্পন্ন হবে। গণভোটে যে প্রশ্নটি রাখা হবে তা সংক্ষেপে এভাবে উল্লেখ করা হয়েছে:

‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) ২০২৫ এবং এতে বর্ণিত সংশোধনী কার্যকর করার প্রতি সম্মতি প্রদান করছেন? (হ্যাঁ/না)’

বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত জানানো হয়েছে যে, এই সংবিধান সংস্কারের আওতায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে।

  • আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে ১০০ সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।

  • সংসদে নারী প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতিত্বের জন্য বিরোধী দল থেকে নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধিকার নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ও প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করা হবে।

  • রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য নির্বাচনে জয়ী হলে বাধ্য থাকবেন।

কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় জনগণ সরাসরি সংবিধান সংশোধন সম্পর্কিত মতামত জানাতে পারবেন এবং একই দিনে সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হবেন।

মতামত দিন