জাতীয়
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন ও গণভোট হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট—দুটি আয়োজনই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন এবং সম্ভাব্য সময়সীমাও তুলে ধরেন।

ইসি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একই দিনে দুই ধরনের ভোটগ্রহণের পরিকল্পনা থাকায় ভোটকেন্দ্রে বাড়তি প্রস্তুতির কথা ভাবছে কমিশন। বিশেষ করে গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচিত হচ্ছে।

আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী এটি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হতে পারে।

কবে নির্বাচন ও গণভোট হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সবকিছু করার মতো পরিবেশ রয়েছে। তার ভাষায়, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী যেকোনো দিন নির্বাচন আয়োজন সম্ভব, আর প্রয়োজন হলে সামান্য আগাম বা পরেও সমন্বয় করা যেতে পারে।

এ ছাড়া জানানো হয়, ভোটের তপশিল ঘোষণার বিষয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা বসবে ৭ ডিসেম্বর। সেই বৈঠকেই নির্বাচনসংক্রান্ত সব তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সভার পর দুই-তিন দিনের মধ্যেই, অর্থাৎ ১১ ডিসেম্বরের দিকে, তপশিল প্রকাশ করা হতে পারে।

মতামত দিন