জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ জন।

নিজেস্ব প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ৫৬৫ জন।

এ তথ্য মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।

গত একদিনে ৫৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ১৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯৫ হাজার ৫৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। তুলনামূলকভাবে, ২০২৪ সালে এক বছর ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৭০৫ জন, হাসপাতাল ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

মতামত দিন