জাতীয়
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে কারো কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, প্রয়োজনে তারেককে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। প্রয়োজন অনুসারে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়, এবং সবার স্ট্যাটাস অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে কাউকে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন