জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন লটারির মাধ্যমে ভারপ্রাপ্ত ওসি্র পদায়ন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এই পদায়ন লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

পদায়নের আগে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতে লটারির মাধ্যমে ৫২৭ জন ওসিকে ‘প্রস্তাবিত’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারির ব্যবস্থা হয়নি; সেখানে ওসি নিয়োগ অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট কমিশনাররা করবেন।

নিয়োগকৃত কর্মকর্তাদের সংখ্যা অঞ্চল অনুযায়ী বিভক্ত করা হয়েছে—ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানার ওসি, ময়মনসিংহ রেঞ্জে ৪ থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানার ওসি পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে। মেট্রোপলিটন এলাকায় লটারির পরিবর্তে কমিশনারদের মাধ্যমে অভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল।

মতামত দিন