জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মৌচাক এলাকায় ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম এবং সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুল সিলেটের এবং লিটনের বাড়ি কিশোরগঞ্জে। পুলিশ জানায়, সবজি ভর্তি পিকআপটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে পিকআপের সামনের অংশ ভেঙে যায়। ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। আহত লিটন গাজীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ সম্পন্ন করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানিয়েছেন, মরদেহ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন