জাতীয়
ছবি: সংগৃহীত

তারেক রহমান দেশে ফিরলে তাকে বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশে কারও নিরাপত্তা শঙ্কা নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে ধরনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে আমরা প্রস্তুত।”

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া বডি ক্যামেরা কতগুলো কেনা হবে এবং কিভাবে ব্যবহৃত হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রযোজ্য সুপারিশ বাস্তবায়ন করা হবে।

মতামত দিন