ঝিনাইদহে ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন।
পথে তালমিল এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় এবং দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সঠিক কারণ যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক এবং এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন