মাদারীপুরের শিবচরে বাস–ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ৩ জনের মৃত্যু,আহত অন্তত ১৫ জন।
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কায় তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সেতুর ওপর থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির ‘ওয়েলকাম পরিবহন’ বাসটি গিয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর এক ঘণ্টার মতো ওই দিকের যান চলাচল আটকে যায়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙা ও আশপাশের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় টহল পুলিশের ওসি জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত হয়। বাস ও ট্রাক দুটিই জব্দ করেছে পুলিশ।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মতামত দিন