জাতীয়
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা বসতবাড়িতে লাগা আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে কাজ করা কর্মকর্তারা আগুন পুরোপুরি নেভানোর বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেই স্থানীয়রা খবর দেয়। প্রথমে দু’টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। পরে পরিস্থিতি জটিল হওয়ায় আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়।

মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভবনের ভেতরের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে কিংবা আগুনের উৎস কী—তা নির্ধারণে কাজ চলছে।

মতামত দিন