মোহাম্মদপুরের আবাসিক ভবনে আগুন।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনটি ভবনের ষষ্ঠ তলা থেকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় কেউ আহত হয়নি। এখনো আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মতামত দিন