সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপ যাত্রায় স্পিডবোট উল্টে মা ও শিশুসহ দু’জন নিহত।
সোমবার সকালে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের দিকে যাত্রা করা একটি স্পিডবোট উল্টে যাওয়ায় মা ও শিশুসহ দু’জন নিহত হয়েছেন। সাগরে পড়ে যাওয়া যাত্রীরা উদ্ধার হলেও মা ও কন্যার প্রাণ বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্পিডবোটটি ঘোলাচর এলাকায় পৌঁছানোর সময় আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ৮ জন যাত্রী সমুদ্রের জলে পড়ে যান।
নিহতরা হলেন—সেন্টমার্টিনের পূর্বপাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম এবং তাদের চার বছর বয়সী কন্যা মায়মা। আহত অবস্থায় অন্যান্য যাত্রীদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সবাই সুস্থ আছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন