জাতীয়
ছবি: সংগৃহীত

মানববন্ধন করছে মোবাইল ব্যবসায়ীরা, এনইআইআর সংস্কারের প্রতিবাদ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এই কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে দোকান বন্ধ রেখে বিভিন্ন শপিং মলের ব্যবসায়ী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি, নতুন নিয়মের ফলে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে এবং মোবাইলের দাম বেড়ে যাবে। তারা সরকারের সঙ্গে আলোচনা করে সমন্বিত কর নির্ধারণের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধন চলাকালীন কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার চারপাশে যান চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যায়। পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

এদিকে, সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তবে ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে থাকা ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

মোবাইল ফোনের বৈধতা যাচাই ও নিবন্ধন

এসএমএস পদ্ধতি:
১. *#06# ডায়াল করে ফোনের আইএমইআই নম্বর বের করুন।
২. *16161# নম্বরে ডায়াল করুন।
৩. প্রদত্ত বক্সে 15 ডিজিটের আইএমইআই নম্বর লিখে প্রেরণ করুন।
৪. ফিরতি মেসেজে ফোনের অবস্থা জানানো হবে।

অনলাইন যাচাই:
বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশন ব্যবহার করে নম্বর লিখলে ফলাফল পাওয়া যাবে।

বিদেশ থেকে আনা ফোন নিবন্ধন:

  • ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

  • তথ্য যাচাইয়ের পর বৈধ ফোন নেটওয়ার্কে সচল থাকবে, বৈধ না হলে বিচ্ছিন্ন হবে।

ফোন বিক্রি বা হস্তান্তর:

আগে ‘ডি-রেজিস্ট্রেশন’ করতে হবে।

চারটি মাধ্যমে করা যাবে:

১,সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

২,মোবাইল নেটওয়ার্ক অপারেটর পোর্টাল

৩,মোবাইল অ্যাপস

৪,ইউএসএসডি চ্যানেল (*16161#)

ডি-রেজিস্ট্রেশনের জন্য ফোনে থাকা সিম অবশ্যই গ্রাহকের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।

মতামত দিন