জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গী বিশ্ব ইজতেমায় আরও একজন মুসল্লীর মৃত্যু, মৃতের সংখ্যা পৌঁছাল তিনে।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলা পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও একজন মুসল্লী মারা গেছেন। এ নিয়ে এ ইজতেমায় মৃত্যুর সংখ্যা তিনজন হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) তাবলীগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই খবর নিশ্চিত করেন।

মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৬০), জামালপুর জেলার কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু ঘটে।

এর আগে বৃহস্পতিবার রাতে নূর আলম (৮০) নামে আরেক মুসল্লী এবং শুক্রবার জুমার নামাজের সময়  চাঁন মিয়া (৬০) নামের আরও একজন মুসল্লী মারা গিয়েছিলেন। নূর আলম নোয়াখালী জেলার আন্ডার চর কাজীর তালুক গ্রামের, আর চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বগারপাড় এলাকার বাসিন্দা ছিলেন। চাঁন মিয়া কর্মসংস্থানের কারণে নারায়ণগঞ্জের রঘুনাথপুরে থাকতেন।

মতামত দিন