জাতীয়
ছবি: সংগৃহীত

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি কোনো পরিবর্তন ছাড়াই বহাল থাকবে। নতুন কোনো অধ্যায় বা পাঠ্যসূচি এতে সংযোজন করা হয়নি।

পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষেও প্রযোজ্য হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বৃহস্পতিবার একটি অফিসিয়াল স্মারকে বিষয়টি জানায়। বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল হক পাটওয়ারীর স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রযোজ্য বিদ্যমান বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্যও প্রযোজ্য থাকবে।

স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, ঢাকা বোর্ডসহ সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন