জাতীয়
ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ সাতটি দেশে পুনরায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার নিবন্ধন কার্যক্রম আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে পুনরায় চালু হবে। আগে ঠিকানা ভুল বা অসম্পূর্ণ হওয়ায় এই প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ইলেকশন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক শুক্রবার (২৮ নভেম্বর) রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসীরা আবারও অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

প্রবাসীদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ডাকযোগে ভোটপত্র পৌঁছানোর জন্য ঠিকানা সঠিকভাবে দেওয়া হয়। প্রয়োজনে বন্ধু, আত্মীয় বা পরিচিত কোনো প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করার কথাও বলা হচ্ছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমদ খান জানান, আগে অনেক প্রবাসী ঠিকানা ইনপুটে ভুল করছিলেন বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই ব্যালট পৌঁছাতে প্রয়োজনীয় পূর্ণ ঠিকানা ও পোস্ট কোড সহ ইংরেজিতে তথ্য দিতে হবে। প্রয়োজন হলে দূতাবাস এবং অন্যান্য মাধ্যমে প্রবাসীদের সঠিক তথ্য পূরণে সহায়তা করা হবে।

মতামত দিন