জাতীয়
ছবি: সংগৃহীত

বিএনপির দু’পক্ষের সমাবেশ ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষ একই দিনে আলাদা কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা আরোপ করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রশাসনের মতে, পৃথক সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার ঝুঁকি দেখা দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে জনসমাবেশ ও মিছিলসহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

মতামত দিন