জাতীয়
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তপশিল ঘোষণা হতে পারে: সিইসি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে অনিশ্চয়তার অবসান হতে পারে খুব শিগগিরই। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তপশিল প্রকাশ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পর্যবেক্ষণের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি জানান, গণভোটকে সামনে রেখে এখনো বড়ধরনের প্রচারণা শুরু না হলেও সরকার এবং ইসি যৌথভাবে দেশজুড়ে সচেতনতা তৈরির পরিকল্পনা করছে। প্রচারণার নকশাও তৈরি হচ্ছে পর্যায়ক্রমে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ দেশের আইনশৃঙ্খলা ইতিহাস কখনোই একেবারে আদর্শ ছিল না। তবে আগের তুলনায় এখন অনেক এলাকা নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী—সব বাহিনীই মাঠে সক্রিয়। যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন এবং বড় কোনো সংকট নয়।”

মক ভোটিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, দীর্ঘ সময় অনেক মানুষ বাস্তবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা পাননি। তাই ব্যালট ব্যবহারের পদ্ধতি কাছ থেকে দেখানো, আইডিয়াল নির্বাচনী পরিস্থিতি কেমন হওয়া উচিত তা বোঝানো এবং দুই ধরনের ব্যালটে ভোট দিতে কত সময় লাগে—এসব মূল্যায়ন করতেই এই আয়োজন।

মতামত দিন