জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার বিকেলে গ্যাসচাপ কম থাকবে।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) দুই ঘণ্টা গ্যাসের চাপ কমতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

তিতাস জানায়, জিটিসিএল-এর গাড়ারণ বাল্ব স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ করা হবে। এ কারণে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকাজুড়ে গ্যাসের প্রবাহ স্বাভাবিক থাকবে না। আবাসিক থেকে শুরু করে শিল্প—সব শ্রেণির গ্রাহকই এই স্বল্পচাপের প্রভাব অনুভব করবেন।

তিতাস গ্যাস সাময়িক এই বিঘ্নতার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন