জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭ জন।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী, তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

চলতি বছর মোট ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ৩৭৭ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২,৭৮৪ জন। অক্টোবরেই মারা গিয়েছিলেন সবচেয়ে বেশি, ৮০ জন, তবে নভেম্বরে সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রেকর্ড অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, আর মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের

মতামত দিন