জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের কিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের কিছু অঞ্চলে ফের কম্পনের অনুভূতি মিলেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি অনুভূত হয় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নির্ধারিত হয়েছে গাজীপুরের কালীগঞ্জ, যা ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের স্বল্পমাত্রার ভূকম্প সাধারণত বেশি ক্ষয়ক্ষতি ঘটায় না, তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন