জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী সোমবার থেকে সহকারী শিক্ষকের পদোন্নতি দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

দশম গ্রেডের সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করার দাবি মেনে নেওয়া না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে প্রাথমিক শিক্ষকেরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানার হাতে অবস্থান নেন শিক্ষকরা।

তারা বলেন, অনেক নিম্ন গ্রেডের পদ ইতিমধ্যেই নবম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু ন্যায্য দাবী থাকা সত্ত্বেও দশম গ্রেডের পদে কোনো পদক্ষেপ হয়নি।

অবস্থানরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই বৈষম্যের শিকার। এর আগে একাধিকবার আন্দোলন হলেও এবার দাবি পূরণ না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পরিকল্পনা নেই। সকাল থেকেই শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরছিলেন।

এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৩ লাখ ৫০০ জন প্রাথমিক শিক্ষক ক্লাস নেওয়া এবং পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন। দাবি মানা না হলে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ও লাগাতার অনশন শুরু হবে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি বলেন, “সরকার নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করেনি। তাই বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হলো। আশা করি, শিক্ষক ও শিক্ষার্থীর স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

মতামত দিন