জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেট ও দেশের অন্যান্য এলাকার সঙ্গে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকাগামী ট্রেনটি মাধবপুরের ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়।

এতে প্রায় এক হাজার যাত্রী ট্রেনে আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও কোনো ট্রেনের নির্ধারিত সময়সূচিতে বড় ধরণের প্রভাব পড়েনি।

রেল কর্তৃপক্ষ দ্রুত ইঞ্জিন মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

মতামত দিন