বিমানবাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত মান উন্নত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: এয়ার চিফ।
নিজেস্ব প্রতিবেদক:
বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে এবং প্রযুক্তিগত মান উন্নত করতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ বক্তব্য দেন।
তার ভাষায়, সাম্প্রতিক সময়ের নানা পরিবর্তিত প্রেক্ষাপটে বিমানবাহিনী দেশের বিমানবন্দরগুলো সচল রাখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছে, ফলে অপারেশনাল সক্ষমতা আগের তুলনায় আরও বেড়েছে।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাহিনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। দেশের প্রয়োজন পড়লে সদস্যদের যে কোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য ভূমিকা রাখার আহ্বানও জানান বিমান বাহিনী প্রধান।

মতামত দিন