৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১,৮০৭ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, ২ হাজার ৩০৯টি শূন্য পদ থাকা সত্ত্বেও চূড়ান্তভাবে সুপারিশ করা সম্ভব হয়েছে ১,৮০৭ জনকে।
এ পরীক্ষার লিখিত অংশের ফল ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ১৮ জুন, যেখানে ৬ হাজার ৫৫৮ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। এরপর গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রিলিমিনারিতে অংশ নেওয়া ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন—যা উপস্থিতির হারে দাঁড়ায় ৭৭ দশমিক ২৪ শতাংশ। বাকি ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষায় অংশ নেননি।

মতামত দিন