জাতীয়
ছবি: সংগৃহীত

একযোগে ৩১ পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ৩১ কর্মকর্তাকে একসঙ্গে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে উন্নীত করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) এ-সম্পর্কিত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়—যার একটিতে ৩১ কর্মকর্তা এবং অন্যটিতে আরও দুজনের পদোন্নতির তথ্য উল্লেখ আছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান। জনস্বার্থে জারি এই সিদ্ধান্ত যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে একই দিন দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়।

পদোন্নতি পাওয়া পুলিশের কর্মকর্তাদের তালিকা—



মতামত দিন