২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি ঘোষণা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট সময় ঘোষণা করেছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে প্রকাশ করতে হবে।
এছাড়া, আগামী ১ মার্চ ২০২৬ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
মতামত দিন