জাতীয়
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘের নতুন প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয়  স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে শহরটিতে বসবাস করছে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ।

প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে ২০৫০ সালের মধ্যেই ঢাকা  শীর্ষস্থান দখল করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন ঢাকা শহরের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ। ২০৫০ সালে ঢাকার জনসংখ্যা পাঁচ  কোটি ছাড়িয়ে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জাকার্তার জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ। ২০১৮ সালে জাকার্তার অবস্থান ছিল ৩০তম, তখন জনসংখ্যা ছিল মাত্র ১ কোটি ২০ লাখ।

শীর্ষ দশ জনবহুল মেগাসিটিতে এশিয়ার প্রভাব চরম; ১০টির মধ্যে ৯টি শহরের অবস্থান এশিয়ায়। চীনের সাংহাই ও গুয়াংজু যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ স্থানে, যেখানে উভয়েরই জনসংখ্যা প্রায় তিন কোটি। ভারতের নয়াদিল্লি ৪র্থ স্থানে, কলকাতা ২ কোটি ২৫ লাখ জনসংখ্যা নিয়ে ৯ নম্বরে। জাপানের টোকিও বর্তমানে  তৃতীয় স্থানে, ৩ কোটি ৩৪ লাখ বাসিন্দা নিয়ে। এশিয়ার বাইরে একমাত্র শহর শীর্ষ দশে আছে মিশরের কায়রো।

মতামত দিন