জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যন্ত ব্যাংক-কোম্পানি কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাংক ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের একান্ত জরুরি প্রয়োজনে ছাড়া বিদেশে যাত্রা না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ একান্ত অপরিহার্য ক্ষেত্রে সীমিত রাখার নির্দেশ দেওয়া হলো।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশ দেশের সব তপশিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছে।

মতামত দিন