পিজি হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) একটি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১১টা ১৪ মিনিটে হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন কীভাবে ছড়িয়েছে এবং কেউ আহত হয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
শাহবাগ এলাকায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটওভার ব্রিজের পাশ থেকে হঠাৎ হাসপাতালের ভবনের একটি অংশে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মতামত দিন