জাতীয়
ছবি: সংগৃহীত

‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করে গেজেট প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অবশেষে ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গেজেট প্রকাশের মাধ্যমে অধ্যাদেশটি কার্যকর হওয়ার কথা জানায়।

এর আগে, সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন পায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

গত ২০ নভেম্বর অনুষ্ঠিত আরেক বৈঠকে প্রথমবারের মতো গণভোট আইন পাস করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিভিন্ন সংস্কার বিষয়ে জনগণের মত নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করেছে সরকার। এ জন্যই দ্রুত আইনি কাঠামো প্রণয়নের প্রয়োজন দেখা দেয়।

সরকার বৈঠকে জানিয়েছিল—অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই অধ্যাদেশটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে মঙ্গলবার রাতে প্রকাশিত হলো গেজেট।

মতামত দিন