জুলাই আন্দোলনে সোহান শাহ হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি।
জুলাই আন্দোলনের সময় সোহান শাহ হত্যাকাণ্ডের মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আদালত অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ প্রদান করেন।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের কোনো সংযোগ পাওয়া যায়নি। আদালতে দাখিল করা আবেদনে তাকে মামলার দায় থেকে মুক্ত করার সুপারিশ করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানিয়েছেন, র্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ২৪ নভেম্বর আদালতে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ বশিরউদ্দীন ঘটনার সঙ্গে জড়িত নন। তদন্ত কর্মকর্তার এ সুপারিশের পরিপ্রেক্ষিতে আদালত অব্যাহতির সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় সিএনজি স্টেশনের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ৩০ বছর বয়সী মো. সোহান শাহ। দীর্ঘ চিকিৎসার পর ২৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
মতামত দিন