কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন।
রাজধানীর কড়াইলের বৌ-বাজার অংশে হঠাৎ বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে মঙ্গলবার বিকেলে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে—সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি ইউনিট বেরিয়ে যায়, তবে সড়কে দীর্ঘ যানজট থাকায় দলগুলো দ্রুত সেখানে পৌঁছাতে পারেনি।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর পাওয়ার পরই ইউনিটগুলো রওনা করে দেওয়া হয়, কিন্তু যানজটের কারণে তারা আটকে পড়ে। ফলে অন্যান্য ইউনিটকেও ঘটনাস্থলে যেতে দেরি হয়।
আগুন ঠিক কীভাবে শুরু হয়েছে, কোথা থেকে ছড়িয়েছে বা কতটা ক্ষতি হয়েছে—সেসব তথ্য এখনও পাওয়া যায়নি। একইভাবে হতাহত হওয়ার কোনো নিশ্চয়তাও এখন পর্যন্ত দেয়নি ফায়ার সার্ভিস।
মতামত দিন