উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদিত।
নিজেস্ব প্রতিবেদক:
উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করেছিল উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনের জন্য আইন প্রণয়ণ আবশ্যক। সরকারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে।
মতামত দিন