জাতীয়
ছবি: সংগৃহীত

মোবাইল ও ইন্টারনেট সেবায় গ্রাহকের দুর্ভোগ দ্রুত কমানোর চেষ্টা চলছে: বিটিআরসি।

নিজেস্ব প্রতিবেদক:

বিটিআরসি জানিয়েছে, মোবাইল সিম ও ইন্টারনেট সংক্রান্ত গ্রাহকের সমস্যাগুলো দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের অডিট এবং অসম প্রতিযোগিতার বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রাহক, সাংবাদিক ও স্টেকহোল্ডারদের জন্য আয়োজিত গণশুনানিতে এ তথ্য জানানো হয়। গ্রাহকরা অভিযোগ করেন, ১১ মাস পরে সিম বন্ধ হওয়ার বিষয়ে আগে সতর্ক করা হয়নি। অনুমতি ছাড়া ভ্যাস সার্ভিস থেকে টাকা কেটে নেওয়া, এমএনপি সুবিধা গ্রহণে কাস্টমার কেয়ার সেন্টারের অসুবিধা—এসব সমস্যা তুলে ধরা হয়।

শুনানিতে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি দূর করার এবং মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

মতামত দিন