জাতীয়
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি: এলাকায় উত্তেজনা, তদন্তে পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ ভোরের আগে কোনো এক সময় কালি মেখে বিকৃত করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ঘটিত এ ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্র জানায়, চিনাইর ডিগ্রি কলেজ মাঠের সামনেই নির্মিত হয়েছে মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ। রাতের অন্ধকারে কে বা কারা স্মৃতিস্তম্ভের ছবির ওপর কালি লাগিয়ে দেয়। সকালে কলেজপাড়ার লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত খবর ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সকালে সদর মডেল থানার ওসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্তের প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

মুগ্ধমঞ্চ নির্মাণের অন্যতম উদ্যোক্তা এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। এই অপকর্ম শুধু স্মৃতিস্তম্ভ নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেই আঘাত করেছে। দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তিরা স্মৃতিস্তম্ভে কালি দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কলেজ কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “দোষীরা যেই হোক, দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন