ঝিনাইদহের কালীগঞ্জে ১৬টি ককটেল বিস্ফোরণ রোধ করল বোমা ডিসপোজাল ইউনিট।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকার মিনি স্টেডিয়াম মাঠে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ১৬টি ককটেল বিস্ফোরণ ধ্বংস করা হয়েছে। এ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে আগত বোমা ডিসপোজাল ইউনিট।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করা হয় এবং আব্দুর রাজ্জাককে আটক করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।
বোমা ডিসপোজাল ইউনিটের প্রধানের নেতৃত্বে ধ্বংসকাজ পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ আবু আজিব, ওসি শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, জুনে উদ্ধার হওয়া ১৬টি ককটেল আজ সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

মতামত দিন